1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:07 am

বাকী জীবনটুকু মানুষের কল্যাণে উৎসর্গ করতে চাই -ইকরামে সংবর্ধনা অনুষ্ঠানে এমপি মজিদ খান

Reporter
  • Updated Friday, November 2, 2018
  • 611

সংবাদদাতা :: বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আঃ মজিদ খান বলেছেন, বর্তমান সরকার যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, তথ্য প্রযুক্তি, কৃষি, সামাজিক, বিদ্যুতায়নসহ সর্বক্ষেত্রে যুগান্তকারী উন্নতি সাধন করতে সম হয়েছে। বর্তমানে শিক্ষার আলোয় আলোকিত পুরো বাংলাদেশ। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সর্বেেত্রই অভাবনীয় ও অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। আমি মানুষকে ভালবাসি, মানুষও আমাকে ভালবাসে, তাই মানুষের জীবন মান উন্নয়নের জন্য রাজনীতি করি। ভবিষ্যত প্রজন্ম যেন গর্ব করে বলতে পারে, এই এলাকা অবহেলিত নয়, সেই লক্ষ্যেই আমি কাজ করে যাচ্ছি। জনগণের ভালোবাসায় আমি দুইবার এমপি নির্বাচিত হয়েছি। বাকী জীবনটুকু মানুষের কল্যাণেই উৎসর্গ করতে চাই। ব্যাপক উন্নয়ন সম্পাদন করায় গতকাল বৃহস্পতিবার বিকেলে বানিয়াচং উপজেলার ইকরাম গ্রামবাসীর উদ্যোগে তাকে দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ইউপি আওয়ামীলীগ সভাপতি আব্দুল কদ্দুছ শামীমের সভাপতিত্বে ও নূর উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক তজম্মূল হক চৌধুরী, জেলা স্বেচ্ছা সেবক লীগের সাধারণ সম্পাদক এহিয়া চৌধুরী, আওয়ামীলীগ নেতা আতাউর রহমান, বানিয়াচং উপজেলা প্রকৌশলী আল-নূর তারেক, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ রাশেদ মোবারক, ইউপি চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, ইউপি চেয়ারম্যান হবিবুর রহমান, আওয়ামীলীগ নেতা হরভল্লব চৌধুরী, প্রধান শিক্ষক আহসান হাবিব মানিক,  প্রধান শিক্ষক মাহতাব মিয়া, আওয়ামী লীগ নেতা ছাদিক, শাহীন মিয়া, আখল মেম্বার, খোকন মিয়া, আসিত চৌধুরী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD