
জুয়েল চৌধুরী :: হবিগঞ্জ জজকোর্ট পিয়নের উপর হামলার অভিযোগে মোস্তাক খান (২৫) নামের এক কাপড় ব্যবসায়ীকে আটক করা হয়েছে। সে শহরের অনন্তপুর এলাকার এজাদ খানের পুত্র। মোস্তাক ভ্যান গাড়ি দিয়ে হবিগঞ্জ সদর কোর্ট প্রাঙ্গণে শিশুর পোশাক বিক্রি করে জীবিকা নির্বাহ করে আসছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে যুগ্ম-দায়রা জজ প্রথম আদালতের জনৈক পিয়ন তার কাছ থেকে কাপড় ক্রয় করেন। তখন দর কষাকষি নিয়ে ২ জনের মাঝে বাক-বিতন্ডা হয়। এক পর্যায়ে মোস্তাক ক্ষিপ্ত হয়ে তার উপর হামলা চালায়। এতে মোস্তাক খানকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
Designed by: Sylhet Host BD
Leave a Reply