1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:36 am

নবীগঞ্জে আপন মামার হামলায় ভাগনাসহ আহত ২

Reporter
  • Updated Sunday, November 4, 2018
  • 663

সংবাদদাতা :: নবীগঞ্জে জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে আপন মামা ও মামাতো ভাইয়ের হামলায় ভাগনাসহ ২ জন আহত হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের সদরাবাদ গ্রামের আপন ভাগনা মৃত রিয়াছত উল্লাহ’র পুত্র বদই উল্লাহ’র আপন মামা একই গ্রামের মৃত আপ্তাব উল্লাহ’র পুত্র নুরুল ইসলামের বাড়ীতে প্রায় ৮/১০ বছর যাবত বসত করত। গত কয়েক মাস যাবত বদই উল্লাহ ও তার পুত্র সুমন এবং মারুফ মিয়াকে নুরুল ইসলামের বাড়ী ছাড়ার জন্য ছাপ দিলে তারা ক্ষিপ্ত হয়ে গত বৃহস্পতিবার রাত প্রায় সাড়ে ১১ টার সময় নুরুল ইসলাম তার আপন ভাগনের ঘরে ঢুকে বদই উল্লাহ ও তার ছেলে জগলুল ইসলামের উপর হামলা অতর্কিত হামলায় চালায়। এতে বদই উল্লাহ তার ছেলে জগলুল আহত হন। তাদের শোর-চিৎকারে আশেপাশের ঘরে ঘুমিয়ে থাকা লোকজন উঠে ছুটে এসে তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে চিকিৎসা প্রদান করেন। এ ব্যাপারে মোঃ নুরুল ইসলাম বাদী হয়ে নবীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD