
স্টাফ রিপোর্টার :: বাহুবলে পৃথক পৃথক ভাবে ভিত্তি প্রস্থর স্থাপন ও উদ্বোধন করেছেন এমপি এম.এ মুনিম চৌধুরী বাবু। গতকাল শনিবার উপজেলার মানব কল্যাণ উচ্চ বিদ্যালয়, শাহ জালাল মাধ্যমিক বিদ্যালয়, ফতেহপুর আদর্শ উচ্চ বিদ্যালয়, আব্দুল মুনিম চৌধুরী বাবু চারতলা বিশিষ্ট একাডেমিক ভবন ভিত্তি প্রস্থর স্থাপন, হোসেনপুর হইতে নিধণপুর, বাহুবল বাজার হইতে ফয়জাবাদ, বড়গাঁও ২ কোটি ৮০ লক্ষ টাকা ব্যয়ে পাকা রাস্তা পৃথক পৃথক ভাবে ভিত্তি প্রস্থর স্থাপন ও বাহুবল কলেজের ৩য় ও ৪র্থ তলা ভবন উদ্বোধন করেন তিনি। শনিবার সারাদিন ব্যাপী ভিত্তি প্রস্থর স্থাপন ও উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এম.এ মুনিম চৌধুরী বাবু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাহুবল উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই, উপজেলা নির্বাহী অফিসার জসিম উদ্দিন, উপজেলা প্রকৌশলী মহিউদ্দিন চৌধুরী, বাহুবল কলেজের প্রতিষ্ঠাতা জমর উদ্দিন, অধ্যক্ষ মোহাম্মদ আব্দুর রব, ভাদেশ্বর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান আবুল হাসেম, ¯œান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হরমুজ আলী, শ্রমিক নেতা আসকর আলী, উপজেলা জাতীয় পার্টির সভাপতি সফি আহমেদ চৌধুরী, সহ-সভাপতি মখছুদ আলী মেম্বার, সাধারন সম্পাদক আ.ক.ম উস্তার মিয়া তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুহেল আহমদ কুটি, জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মাসুক আহমদ উপস্থিত ছিলেন সাবেক মেম্বার ফরিদ মিয়া তালুকদার, আব্দুল ছমেদ, আওয়ামীলীগনেতা আব্দুল আলী, জাপা নেতা আমির উল্ল্যা, আব্দুল করিম, চল্লুক মিয়া, ফরিদ মিয়া, উপজেলা যুব সংহতির সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াহিদ, উপজেলা তরুনপার্টির সাধারন সম্পাদক মস্তফা মিয়া প্রমূখ।
Designed by: Sylhet Host BD
Leave a Reply