
চুনারুঘাট প্রতিনিধি :: চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের কালিশীরি গ্রাম বাংলা আদর্শ ক্লাবের উদ্যোগে কালিশীরি গ্রামের বাসিন্দা উপ-সচিব মাহবুবা বিলকিস, জেলার শ্রেষ্ট বিদ্যোৎসাহী সমাজকর্মী মুজিবুর রহমান, উপজেলার শ্রেষ্ট শিক্ষক মতিউর রহমান ও ইউপি চেয়ারম্যান সনজু চৌধুরীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার সন্ধ্যা ৭টায় দণি কালিশীরিতে এ সংবর্ধনা অনুষ্টিত হয়। উপজেলার গ্রাম বাংলা আদর্শ কাব আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত উপ-সচিব পদে পদোন্নতি প্রাপ্ত, গাজীপুর সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্টে”ট মাহবুবা বিলকিস। গ্রাম বাংলা আদর্শ কাবের সাধারণ সম্পাদক নবিউর রহমানের পরিচালনায় ও সংবর্ধিত আহম্মদাবাদ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সংবর্ধিত জেলার শ্রেষ্ট বিদ্যোৎসাহী সমাজকর্মী ও কালিশীরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মুজিবুর রহমান, সংবর্ধিত উপজেলার শ্রেষ্ট শিক ও কালিশীরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক মতিউর রহমান। সভায় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক সুমন কান্তি দেবরায়, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম, গ্রাম বাংলা আদর্শ কাবের সভাপতি আব্দুল হান্নান, সহ সভাপতি মতিউর রহমান, আব্দুল্লা আল মামুন ও হাজী আব্দুস সত্তার প্রমূখ। সংবর্ধনা অনুষ্টানে সংবর্ধিত ব্যক্তিদের ক্রেষ্ট ও ফুল উপহার প্রদান করা হয়। এছাড়াও অনুষ্ঠানে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply