1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:07 am

প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে আবারও রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে -এমপি এড. মজিদ খান

Reporter
  • Updated Monday, November 5, 2018
  • 829

নিজস্ব প্রতিনিধি :: হবিগঞ্জ-২ আসনের সদস্য সদস্য ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আব্দুল মজিদ খান আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতা কর্মীদের দিক নির্দেশনামূলক পরামর্শ দিয়ে বলেন শেখ হাসিনা সরকার ক্ষমতায় এসে দশ বছরে দেশের যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি বিদ্যুতায়নসহ সর্বক্ষেত্রে যে অভাবনীয় উন্নয়ন করেছেন যা স্বাধীনতা পর কোন সরকার এত উন্নয়ন করতে পারেনি। দেশ এখন উন্নয়নের জোয়ার ভাসছে এই উন্নয়নের অগ্রযাত্রাকে তরান্বিত করতে দেশের উন্নয়নে স্বার্থে সরকারের উন্নয়নের বার্তা মানুষের ঘরে ঘরে পৌছে দিয়ে প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে। গতকাল রবিবার সকালে বানিয়াচং জনাব আলী কলেজের অডিটোরিয়ামে বানিয়াচং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আশরাফ সোহেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু আসসাফ চৌধুরী বাবুর পরিচালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ কামারুল হাসান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইয়াহিয়া চৌধুরী, জেলা আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক তজমূল হক চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি অমর দাস পলাশ, আব্দুর রউফ, রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নামূল হোসেন, মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আব্দুল কাদির তুফানী সাবেক সাংগঠনিক সম্পাদক আরজু মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি জুয়েল রানা, সাহেদ মিয়া মেম্বার, সাংগঠনিক সম্পাদক এম.এ হালিম, সোহেল মিয়া, মামুন মিয়া, সহ-প্রচার সম্পাদক শাহজাহান উল্লা, একরামুল হক, মুরাদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আপতাব উদ্দিন, মক্রমপুর ইউনিয়নের সভাপতি তাহের মিয়া, সুজাতপুর ইউনিয়নের সভাপতি নূর উদ্দিন, সুবিদপুর ইউনিয়নের সভাপতি হরেকৃষ্ণ সরকার, পুকড়া ইউনিয়নের সভাপতি নূরুল ইসলাম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD