1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:00 am

আফ্রিকায় সন্ত্রাসীর গুলিতে আজমিরীগঞ্জের যুবক নিহত

Reporter
  • Updated Monday, November 5, 2018
  • 735

আজমিরীগঞ্জ প্রতিনিধি :: দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ শহরে সন্ত্রাসীদের গুলিতে নজরুল ইসলাম (৩৮) নামে আজমিরীগঞ্জ উপজেলার এক যুবক নিহত হয়েছেন। গতকাল রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এতথ্য নিশ্চিত করেন আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক। নিহত নজরুল ওই উপজেলার কাকাইলছেও ইউনিয়নের রসুলপুর গ্রামের আব্দুল আউয়ালের ছেলে। আগামীকাল মঙ্গলবার তার মরদেহ দেশে আসবে বলে জানিয়েছেন ওসি। ওসি আরও জানান, প্রায় আট বছর আগে জীবিকার জন্য দক্ষিণ আফ্রিকায় যান নজরুল। এরপর তিনি জোহানেসবার্গ শহরে মুদি এবং কনফকেশনারি ব্যবসা করতেন। গত শনিবার বাংলাদেশ সময় আনুমানিক সকাল ৯টায় বাসা থেকে ব্যবসা প্রতিষ্ঠানের উদ্দেশে রওনা হন। পথে সন্ত্রাসীরা তাকে গুলি করলে ঘটনাস্থলেই তিনি মারা যান। নিহতের পরিবারের সদস্যদের বরাত দিয়ে ওসি নাজমুল আরও জানান, আজ সোমবার নজরুলের মরদেহ দুবাই এসে পৌঁছাবে। আগামীকাল বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD