1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:16 am

হবিগঞ্জে জব্দকৃত মাদকদ্রব্য প্রকাশ্যে আগুনে পুড়িয়ে বিনষ্ট

Reporter
  • Updated Wednesday, November 7, 2018
  • 566

জুয়েল চৌধুরী :: হবিগঞ্জ সদর আদালত প্রাঙ্গণে বিভিন্ন মামলার জব্দকৃত মাদকদ্রব্য প্রকাশে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলেআদালতের পশ্চিম দিকে মাঠে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সুলতান উদ্দিন প্রধানের উপস্থিতিতে ৬১ কেজি গাজাসহ বিভিন্ন মাদকদ্রব্য আগুন দিয়ে পুড়িয়ে বিনষ্ট করা হয়। যার বাজার মূল্য প্রায় ১৫ লাখ টাকা। এ সময় উপস্থিত ছিলেন সদর কোর্টের সিএসআই সিরাজ উদ্দিন ও অফিস সহায়ক রাজু আহমেদ। সিএসআই সিরাজ উদ্দিন জানান, আইনশৃংখলা বাহিনী জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদকদ্রব্য জব্দ করে। এসব ঘটনায় দায়েরকৃত মামলা নিষ্পত্তি হওয়ায় জব্দকৃত আলামত বিনষ্ট করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD