1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:42 am

নবীগঞ্জে প্রতিপক্ষের হামলায় এক স্কুল ছাত্র গুরুতর আহত

Reporter
  • Updated Wednesday, November 7, 2018
  • 765

তৌহিদ চৌধুরী :: নবীগঞ্জ প্রতিপক্ষের হামলায় এক স্কুল ছাত্র গুরুতর আহত হয়েছে। গতকাল উপজেলার সদর ইউনিয়নের রসুলগঞ্জ বাজারের নুরুল আমীন মিয়ার পুত্র বক্তারপুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেনীর ছাত্র রুবেল মিয়া (১২) স্কুল থেকে বাড়ি ফেরার পথে পূর্ব শত্রæতার জের ধরে একই ইউনিয়নের ছোট আলীপুর (পাঠানখালী) গ্রামের আব্দুল লতিফ মিয়ার পুত্র ছয়ফু মিয়া (৩৫), মাসুদুর মিয়া (৩০), জামাতা সরাজ মিয়া গংরা তার উপর এলোপাতারি হামলা চালিয়ে গুরুতর আহত করে। এ সময় তার শোর-চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে হামকারীরা পালিয়ে যায়। পরে আহত স্কুল ছাত্র রুবেল মিয়াকে স্থানীয়রা উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ভর্তি করেন। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহত সুত্রে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD