1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 9:48 am

হবিগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা

Reporter
  • Updated Thursday, November 8, 2018
  • 786

সংবাদদাতা :: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মেয়র আলহাজ্ব জি.কে গউছ বলেছেন- ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি তাৎপর্য্যপূর্ন দিন। এই দিন সিপাহী জনতার বিপ্লব ও সংহতি না হলে বাংলাদেশের ইতিহাস পাল্টে যেত। এই বিপ্লবের মাধ্যমেই বাকশালী শক্তির সকল ষড়যন্ত্র ও চক্রান্ত নস্যাৎ করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা হয়েছিল। এই দিন তৎকালীন সেনাপ্রধান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশকে এক অচলাবস্থা থেকে রক্ষা করেছিলেন বলেই আজ বাংলাদেশ বিশ্বের বুকে একটি গণতান্ত্রিক দেশ হিসেবে মাথা উচুঁ করে দাড়িয়েছে। তিনি গতকাল বুধবার বিকালে হবিগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জেলা বিএনপির সহ সভাপতি এডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীনের সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ হাজী এনামুল হকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক এডভোকেট হাজী নুরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহŸায়ক আজিজুর রহমান কাজল, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহŸায়ক নুরুল ইসলাম নানু, জেলা যুবদলের সভাপতি মিয়া মোঃ ইলিয়াছ, জেলা ছাত্রদলের সাবেক আহŸায়ক তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, জেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক সৈয়দ মুশফিক আহমেদ, জেলা জাসাসের সভাপতি মিজানুর রহমান চৌধুরী, পৌর বিএনপির যুগ্ম আহŸায়ক নাজমুল হোসেন বাচ্চু, মর্তুজা আহমেদ রিপন, আজম উদ্দিন, জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক এডভোকেট ফাতেমা ইয়াসমিন, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সফিকুর রহমান সিতু, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম বাবুল, জেলা ছাত্রদলের সভাপতি এমদাদুল হক ইমরান, সিনিয়র সহ সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক রুবেল আহমেদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD