
সংবাদদাতা :: শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডোরা ইউনিয়ন বিএনপির আহŸায়ক আবু তাহেরকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মেয়র আলহাজ্ব জি কে গউছ। তিনি গতকাল শুক্রবার এক বিবৃতিতে বলেন- বিএনপি নেতা আবু তাহেরে বিরুদ্ধে কোন মামলা ছিল না, কোন গ্রেফতারী পরওয়ানাও নেই। শুধুমাত্র ওই এলাকায় বিএনপিকে দুর্বল করার জন্যই পুলিশ তাকে গ্রেফতার করেছে। বিএনপি প্রত্যাশা করে, পুলিশ নিরপেভাবে দায়িত্ব পালন করবে এবং শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচী পালনে সহায়তা করবে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply