1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 9:18 am

নবীগঞ্জে টিউবওয়েল বসাতে গিয়ে পাওয়া গেল গ্যাসের সন্ধান

Reporter
  • Updated Saturday, November 10, 2018
  • 1197

স্টাফ রিপোর্টার :: নবীগঞ্জে বিশুদ্ধ পানি পাবার জন্য টিউবওয়েল বসাতে গিয়ে গ্যাসের সন্ধান পাওয়া গেছে । এ ঘটনায় এলাকাজুড়ে অজানা আতংক বিরাজ করছে। গতকাল শুক্রবার বিকালে সরেজমিনে গিয়ে টিউবওয়েলের মালিক ও স্থানীয়দের কাছ থেকে এমন তথ্য পাওয়া গেছে। সুত্রে প্রকাশ, গত বৃহস্পতিবার নবীগঞ্জ উপজেলার ১নং পশ্চিম বড় ভাকৈর ইউনিয়নের চরগাঁও গ্রামের মিন্টু মিয়ার বাড়িতে টিউবওয়েল স্থাপনের জন্য শ্রমিকরা পাইপ বসানোর কাজ শুরু করেন। এমনকি পাইপ প্রায় ১শ ৪৫ ফুট গভীরে যাওয়ার পর হঠাৎ করেই বিকট শব্দের ফলে  সম্পূর্ণ পাইপ আকাশের দিকে উঠতে থাকে এবং আগুনের লেলিহান শিখা বের হতে থাকে। পরে সেখানে প্রচুর পরিমানে গরুর গোবর ও মাটি দিয়ে গর্তটি বন্ধ করে দেয়া হয়। এসময় পার্শ¦বর্তী একটি পুকুরের পানিতে ভলকানো শুরু হয়। বাড়ির চারিদিকে মাটি ফেটে পানির ভলকানো দেখা দেয় এবং বিকট শব্দ হতে থাকে। এঘটনার খবর চতুরদিকে ছড়িয়ে পড়লে এলাকা জুড়ে আতংক সৃষ্টি হয়। এব্যাপারে পশ্চিম বড় ভাকৈর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ও স্থানীয় বাসিন্দা চরিত্র মোহন দেবনাথ বলেন, খবর পেয়ে তিনি গিয়ে দেখতে পেয়েছেন গ্যাস উপর দিক দিয়ে প্রকট শব্দ করে উঠতেছিল। পরে গোবর দিয়ে গর্তের মুখ বন্ধ করে রাখা হয়। তিনি আরো বলেন, প্রায় ৭/৮ বছর পূর্বে পাশের মুকিত মিয়ার বাড়িতে একই ভাবে একটি টিউবওয়েল বসাতে গিয়ে একই অবস্থার সৃষ্টি হয়। এ ছাড়া ওই গ্রামের কালা চাঁন মিয়ার গাছ তলায় নাট মন্দিরে প্রায় ৬ বছর পুর্বে একটি টিউবওয়েল বসাতে গিয়ে একই অবস্থার সৃষ্টি হয়। এ কারনে তাদের গ্রামের অনেক স্থানে লোকজন টিউবওয়েল বসাতে পারছেননা। এজন্য অনেকেই কষ্ট করে প্রায় অর্ধ কিলোমিটার দূরে একটি মসজিদ থেকে খাবার পানি আনতে হচ্ছে। এব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইকবাল হোসেন এর সাথে জানতে চাইলে তিনি  সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টির খবর পেয়ে তিনি একদল পুলিশ ঘটনাস্থলে পাঠিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD