1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:09 am

মাধবপুরে প্রবাসীর স্ত্রী’র রহস্যজনক মৃত্যু

Reporter
  • Updated Saturday, November 10, 2018
  • 766

মাধবপুর প্রতিনিধি :: মাধবপুরে লাকী আক্তার (২৭) নামে এক মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত লাকীর বাবার দাবি শ্বশুরবাড়ির লোকজন তাকে হত্যা করেছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার কমলপুর গ্রামে এ ঘটনা ঘটে। লাকী আক্তর ওই গ্রামের ফরিদ মিয়ার স্ত্রী এবং একই গ্রামের ফয়েজ মিয়ার মেয়ে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে স্বামীর বাড়ির লোকজন জানান, লাকী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। কিন্তু মরদেহটি তখন ঝুলন্ত ছিল না। তিনি আরো জানান, মরদেহ হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে কিভাবে মৃত্যু হয়েছে তা জানা যাবে। এদিকে লাকীর বাবা ফয়েজ মিয়া জানান, একই গ্রামের ফজলু মিয়ার ছেলে ফরিদ মিয়ার সঙ্গে তার মেয়ের বিয়ে দেন। বিয়ের পর থেকেই স্বামীর পরিবারের লোকজন লাকীকে নানাভাবে হয়রানি করতো। গতকাল শুক্রবার সকালেও তাদের মধ্যে ঝগড়া হয়। ফয়েজ মিয়ার দাবি স্বামীর বাড়ির লোকজন তার মেয়েকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দিতে চাইছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD