
প্রেস বিজ্ঞপ্তি :: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কাছ থেকে নির্দেশনা পেয়ে নবীগঞ্জ-বাহুবল আসনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করেছেন শিকাগো বিএনপির সভাপতি ও শিকাগোতে জিয়াউর রহমান রোডের প্রতিষ্ঠাতা শাহ মোজাম্মেল নান্টু। গতকাল মঙ্গলবার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করেন নবীগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নাজমুল ইসলাম, উপজেলা যুবদলের সাবেক সভাপতি মোঃ মজিদুল করিম মজিদ, ১নং বড় ভাকৈর (পশ্চিম) ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সাজিদদুর রহমান, বিএনপি নেতা শাহ মুস্তাকিম আলী, মোঃ রুসেল মিয়া।
Designed by: Sylhet Host BD
Leave a Reply