1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:03 am

হবিগঞ্জে স্বামী ও তার পরিবারের হামলায় এক গৃহবধু হাসপাতালে

Reporter
  • Updated Thursday, November 15, 2018
  • 635

স্টাফ রিপোর্টার :: হবিগঞ্জ শহরের রাজনগরে যৌতুকের জন্য স্বামী ও তার পরিবারের হামলায় এক গৃহবধু হাসপাতালে। এ ঘটনায় ওই গৃহবধু নারীর নির্যাতন আইনে মামলা দায়ের করেছে। জানা যায়, বানিয়াচং উপজেলা সদরের মখলিছ মিয়ার কন্যা ইয়াছমিন আক্তার (২৫) এর সাথে বিয়ে হয় রাজনগর বাইপাস এলাকার মৃত শফিক মিয়ার পুত্র জামাল (৩০) এর। সম্প্রতি জামাল ও তার বোন হাসনা, জুসনা যৌতুকের টাকার জন্য ইয়াছমিনের গায়ে লোহার রড দিয়ে ছেকা দেয় ও তার চুল কেটে নেয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় ইয়াছমিন বাদী হয়ে গতকাল বুধবার দুপুরে হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন আদালতে মামলা দায়ের করে। মামলার পর থেকে জামাল ও তার সহযোগিরা মামলাটি তুলে নেয়ার জন্য ওই নিরীহ মহিলাকে হুমকি-ধামকি দিচ্ছে বলেও জানা যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD