1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:00 am

হবিগঞ্জ-৪ আসনে দলীয় মনোনয়ন নিলেন আপন ২ ভাইসহ ৫ জন

Reporter
  • Updated Friday, November 16, 2018
  • 714

মাধবপুর প্রতিনিধি :: আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগের প্রবেশদ্বার (মাধবপুর-চুনারুঘাট) হবিগঞ্জ-৪ আসনটিতে এ পর্যন্ত বিএনপি’র দলীয় মনোনয়ন চেয়েছেন আপন দুই ভাইসহ ৫ জন। গত ১৩ নভেম্বর থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) দলীয় কেন্দ্রিয় কার্যালয় থেকে দলের মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। হবিগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি শিল্পপতি সাবেক এমপি সৈয়দ মোঃ ফয়সল একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে মনোয়ন ফরম গ্রহন করেন। অপরদিকে তার ছোটভাই মাধবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপি’র সহ-সভাপতি সৈয়দ ফজলে আকবর মোঃ শাহজাহান একই সংসদীয় আসন ২৪২ এর দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম গ্রহন করে জমা দিয়েছেন বলে দলীয় নেতাকর্মি সূত্রে জানা গেছে। এছাড়াও এ আসনটিতে বিএনপির মনোনয় পত্র ক্রয় করেছেন সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবি, জাতীয়তাবাদী আইনজীবি ফেরামের সহ-সভাপতি, এডভোকেট আমিনুল ইসলাম, জেলা বিএনপি যুগ্মসাধারন সম্পাদক মোঃ মিজানুর রহমান চৌধুরী, বিএনপি’র কেন্দ্রিয় কমিটির নেত্রী শাম্মী আক্তার, এ পর্যন্ত দলীয় মনোনয় নিয়েছেন। মনোয়ন সংগ্রহ করে অনেকেই জমা দিয়ে দিছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD