1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:51 am

হবিগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে দুঃসাহসিক চুরি সংঘটিত

Reporter
  • Updated Saturday, November 17, 2018
  • 596

জুয়েল চৌধুরী :: হবিগঞ্জ শহরের শায়েস্তানগর বাগান বাড়ি এলাকায় জুয়েল মিয়া নামে এক ব্যবসায়ীর বাড়িতে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। চোরেরা তালা ভেঙ্গে ওই ব্যবসায়ীর নগদ টাকা স্বর্ণালঙ্কারসহ প্রায় ৩ লাখ টাকার মালামাল নিয়ে যায। গতকাল শুক্রবার রাত ৮টায় এ ঘটনাটি ঘটে। জুয়েল মিয়া ওই গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের পুত্র। সুত্র জানায়, গতকাল রাত ৮টায় বাসায় কেউ ছিল না। বাসায় তালাবদ্ধ করে পরিবারের লোকজন পার্শ্ববর্তী বাসায় বেড়াতে যান। এসে দেখেন ঘরের তালা ভাঙ্গা এবং জিনিসপত্র তছনছ হয়ে আছে। ধারণা করা হচ্ছে, রাতে কোন এক ফাকে একদল চোর তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে স্বর্ণালঙ্কার নগদ টাকাসহ প্রায় ৩ লাখ টাকার মালামাল নিয়ে যায়। বিষয়টি সদর থানাকে অবগত করলে এসআই ফরিদুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে আসেন। স্থানীয়রা জানায়, সন্ধ্যার পর প্রায়ই ওই এলাকায় একদল মাদক সেবীদের আড্ডা জমে। তারাই এ ঘটনা ঘটাতে পারে বলে ধারণা করা যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD