1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:51 am

সাংবাদিক সোহেলের মোটর সাইকেল চুরি মামলায় আটক ১

Reporter
  • Updated Saturday, November 17, 2018
  • 630

স্টাফ রিপোর্টার :: দৈনিক লোকালয় বার্তা সম্পাদক এমদাদুল ইসলাম সোহেলের মোটর সাইকেল চুরি মামলায় আলমগীর (৩০) নামে এক লোককে আটক করেছে সদর থানায় পুলিশ। গতকার শুক্রবার বিকালে সদর থানার এসআই এমএম আতাউ রহমানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। গত ১০ নভেম্বর গভীর রাতে সোহেলের বাসার তালা ভেঙ্গে একটি মোটরসাইকেল চোরেরা নিয়ে যায। এ ঘটনায় তিনি বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন। আটক আলমগীর বহুলা গ্রামের বাসিন্দা। এ ব্যাপারে এমদাদুল ইসলাম সোহেল জানান, এক সপ্তাহ অতিবাহিত হলেও তার চোরাই যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করতে পারেনি আইনশৃংখলা বাহিনী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD