
সংবাদদাতা :: নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ফাঁড়ির পুলিশ পলাতক আসামী শামীম আহমদ (৩৫) কে গ্রেফতার করেছে। তার বাড়ী চুনারুঘাট উপজেলার বাসারুক গ্রামের (সাহেব বাড়ী)। বর্তমান নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের কামারগাঁও গ্রামে বসবাস করে আসছে। সে ওই গ্রামের সৈয়দ তাহির মিয়ার পুত্র। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার সময় ইনাতগঞ্জ ফাড়ির পুলিশ পরিদর্শক সামছদ্দিন খাঁন, এসআই রুবেল আহমদ, এএসআই রুবেল আহমদ এএসআই অনিক হোসেনের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বাড়ী থেকে তাকে গ্রেফতার করেন। পুলিশ পরিদর্শক সামছদ্দিন খাঁন সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত শামীমের বিরুদ্ধে চুরি ও ডাকাতির মামলা রয়েছে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply