1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:42 am

টিপরা রাজার তাবিজ ব্যবহারে মনিষার মৃত্যু মায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে ফুফুর হাত কর্তন করেছে ভাইপো

Reporter
  • Updated Wednesday, March 18, 2015
  • 741

জুয়েল চৌধুরী ॥ চুনারুঘাট উপজেলার চানঁপুর চা বাগানে ভাবীর সেবা করতে গিয়ে ভাইপোর দা’র কুপে কলাবতী ভৌমিক (৪৫) নামে এক মহিলার হাত কর্তন হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে। জানা যায়, ওই গ্রামের নবকুমার ভৌমিকের স্ত্রী কলাবতীর ভাবী মনিষা ভৌমিক ভারসাম্য হারিয়ে ফেলে। কলাবতী তার সেবায় নিয়োজিত ছিল। সম্প্রতি সে আরো অসুস্থ হয়ে পড়লে তাকে রেমা চা বাগানের টিপরা রাজার নিকট থেকে কলাবর্তী একটি তাবিজ নিয়ে আসে। এই তাবিজ লাগানোর সাথে সাথে মনিষা প্যারালাইসিসে আক্রান্ত হয়ে মারা যায়। আর এ ঘটনার জন্য মনিষার পুত্র শম্ভু ভৌমিক কলাবতীকে দায়ী করে। দীর্ঘদিন ধরে সে কলাবতীর উপর ক্ষিপ্ত ছিল। গতকাল মঙ্গলবারও ক্ষিপ্ত হয়ে বটি দা দিয়ে কলাবতীর দুই হাতে আঘাত করে। এতে কলাবতীর হাত দুটি বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা আশংকাজনক অবস্থায় কলাবতীকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করার নির্দেশ দেন। তবে তার অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক। ঘটনার পর থেকে ভাইপো শম্ভু ভৌমিক আত্মগোপন করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD