
সংবাদদাতা :: নবীগঞ্জ থানা পুলিশ চুরির অভিযোগে রাজন মিয়া (২২) কে গ্রেফতার করেছে। সে নবীগঞ্জ পৌর এলাকার কানাই পুর গ্রামের আব্দুর রহিম মিয়ার পুত্র। সুত্রে প্রকাশ, রাজন মিয়া এলাকার একজন চিহ্নিত ছিটকে চোর বলে সবার কাছে পরিচিত। তার অত্যাচারের এলাকাবাসী অতিষ্ট ছিল। এমনকি তার বিরুদ্ধে নবীগঞ্জ থানায় রয়েছে একাধিক চুরির অভিযোগ। এরই প্রেক্ষিতে গতকাল শনিবার সন্ধ্যা ৭ টায় নবীগঞ্জ থানার এএসআই আক্তার হোসেন গোপন সংবাদের ভিত্তিতে রাজনকে নবীগঞ্জ শহরতলীর নতুন বাজার মোড় থেকে গ্রেফতার করেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply