
নিজস্ব প্রতিনিধি :: বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নবীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ দিনারপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার সকাল ১০ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিভিন্ন এলাকার অভিভাবকগণ ভোট প্রয়োগ করেন। রাত ৮টায় ফলাফল ঘোষণা করেন নির্বাচনের প্রিজাইডিং অফিসার সাদেক হোসেন। নির্বাচনে অভিভাবক সদস্য পদে ৮জন ও মহিলা অভিভাবক সদস্য পদে ২ জন অংশগ্রহণ করেন। এতে অভিভাবক সদস্য পদে ৪জন ও মহিলা অভিভাবক সদস্য পদে ১জন বিজয়ী হয়েছেন। অভিভাবক সদস্য পদে বিজয়ী হয়েছেন জমশেদ আলী (হরিণ) প্রতীকে প্রাপ্ত ভোট ৫৩১, শফিউল আলম বজলু (দোয়াতকলম) প্রতীকে ভোট প্রাপ্ত ভোট ৫১১, গোলাম ইজদানী শামীম(মই) প্রতীকে প্রাপ্ত ভোট ৪৩১, গোলাম মর্তুজা স্বপন (ফুটবল) প্রতীকে প্রাপ্ত ভোট হচ্ছে ৩৯৭। মহিলা অভিভাবক সদস্য পদে বিজয়ী হয়েছেন মোছাঃ সাফিয়া ইয়াছমিন(পদ্মফুল) প্রতীকে প্রাপ্ত ভোট ৫৬৯।
Designed by: Sylhet Host BD
Leave a Reply