
সংবাদদাতা :: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর, বৃহওর সিলেট আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সংগঠক ৫ বার নির্বাচিত সংসদ সদস্য সাবেক মন্ত্রী বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্ঠা মন্ডলীর সদস্য সিলেটের মাটি ও মানুষের নেতা কিংবদন্তী জননেতা আলহাজ্ব দেওয়ান ফরিদ গাজীর ৮ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে গককাল সোমবার সন্ধ্যায় ইনাতগঞ্জ পূর্ব বাজার জামে মসজিদে আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন, ইনাতগঞ্জ আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল খালিক, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক রাকিল হোসেন, আওয়ামীলীগ নেতা এম এ মুমিন, জিয়াউর রহমান জিয়া, যুবলীগের সভাপতি আশাহীদ আলী আশা, ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল আজাদ শাহজাহান প্রমূখ। পরিশেষে মরহুম ফরিদ গাজীর রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন খতিব মাওলানা মোঃ হাবিব উল্লা।
Designed by: Sylhet Host BD
Leave a Reply