1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:50 am

হবিগঞ্জে ৫ কোটি টাকার জব্দকৃত মাদক আগুনে পুড়িয়ে বিনষ্ট

Reporter
  • Updated Tuesday, November 20, 2018
  • 584

জুয়েল চৌধুরী :: হবিগঞ্জ সদর আদালত প্রাঙ্গণে প্রায় ৫ কোটি টাকার জব্দকৃত মাদক প্রকাশ্যে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। গতকাল সোমবার বিকালে আদালতের পশ্চিম মাঠে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুলতান উদ্দিন প্রধানের উপস্থিতিতে এসব বিনষ্ট করা হয়। এর মধ্যে ছিল ২৫০ কেজি গাজা, ১ লক্ষ ভারতীয় নাছির বিড়ি, বিপুল পরিমাণ আতশবাজী ও চকলেট বম। যার বর্তমান বাজার মূল্য ৫ কোটি টাকা। এ সময় উপস্থিত ছিলেন সদর কোর্টের সিএসআই সিরাজ উদ্দিন ও অফিস সহায়ক রাজু আহমেদ। সিএসআই সিরাজ উদ্দিন জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে আসামীসহ এসব মাদক জব্দ করেন। পরে মামলাগুলো নিষ্পত্তি হয়ে যাওয়ায় এসব মাদক পুড়িয়ে বিনষ্ট করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD