1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:18 pm

এরশাদকে ছেড়ে যাবো না

Reporter
  • Updated Wednesday, November 21, 2018
  • 711

সময় ডেস্ক :: একাদশ জাতীয় নির্বাচনে জাতীয় পার্টির চেয়ারম্যান প্রার্থী নির্ধারনে যে ধরনের সিদ্ধান্ত নেবেন তা পার্টির সকলে মেনে নেবেন বলে আশ্বস্থ করেছেন মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার। একই সঙ্গে পার্টির চেয়ারম্যানকে আশ্বস্থ করেছেন, যে কোনো সিদ্ধান্তে পার্টির কেউ তাকে (এরশাদ) ছেড়ে যাবেন না। কারণ আপনাকে সবাই বিশ্বাস করেন। গতকাল মঙ্গলবার জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎ নেয়ার আগে স্বাগত বক্তব্যে তিনি এসব কথা বলেন জাপা মহাসচিব বলেন, বৃহত্তর স্বার্থে মহাজোট কিংবা অন্য কোনো জোটে আপনি (এরশাদ) যাবেন কিনা সেটা একান্ত আপনার সিদ্ধান্ত। আপনি নির্ভুল পথে হাঁটছেন। জাতীয় নির্বাচনে জাপা চেয়ারম্যানের সিদ্ধান্ত অনেক বড় প্রভাব ফেলবে এমন কথা উল্লেখ করে রুহুল আমিন হাওলাদার বলেন, বহু বছর ধরে সংগ্রাম করে আজকের এই অবস্থানে জাপা এসেছে। আপনি (এরশাদ) যে সিদ্ধান্ত নিবেন তা সবাই মেনে নিবে। তিনি জানান, জাপা থেকে ২ হাজার ৮ শত ৬৫ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছে। তার মধ্যে প্রাথমিক বাছাই করে ৭ শত ৮০ জন প্রার্থীর স্বাক্ষাৎ নেয়া হবে।  রুহুল আমিন হাওলাদার আরো জানান, এখান থেকে ৩ শ আসনের প্রার্থী নির্ধারণ হবে। তবে দেশের স্বার্থে এরশাদ যে সিদ্ধান্ত নিবেন তা সবাইকে মেনে নিতে হবে। মহাসচিব বলেন, প্রত্যাশা সবার থাকবে, সবাই দলের হয়ে কাজ করছেন। তবে পার্টি চেয়ারম্যানের সিদ্ধান্ত সবাইকে মেনে নিতে হবে। এ সময় উপস্থিত ছিলেন জাপা চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদ, সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জি.এম কাদের প্রমুখ।  উল্লেখ্য, ১২ ও ১৩ই নভেম্বর জাতীয় পার্টির মনোনয়নপত্র বিক্রি হয়। পরে তা আরো দুদিন বাড়িয়ে ১৪ ও ১৫ই নভেম্বর করা হয়। অন্যদিকে প্রথমে ১৬ই নভেম্বর সাক্ষাৎ গ্রহণ করার কথা থাকলেও তা ১৭ ও ১৮ই নভেম্বর করা হয়। পরবর্তীতে পার্টির চেয়ারম্যানের অসুস্থতার কারণে ২০ শে নভেম্বর করা হয়। মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের স্বাক্ষাৎকার গ্রহণ চলে  বিকেল পর্যন্ত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD