
শাহ্ সুলতান আহমেদ :: স্বামী দ্বিতীয় বিয়ে করেছে এমন কথা শোনে হারপিক পান করে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে জেসমিন আক্তার। আশংকাজনক অবস্থায় তাকে নবীগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার রাত ৭ টায় নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের সাতাইহাল গ্রামের। সুত্রে প্রকাশ, ওই গ্রামের সাইদুর রহমান প্রায় দশ বছর পূর্বে ভালবেসে বিয়ে করে একই গ্রামের ফুল মিয়ার বোন জেসমিন আক্তার (২৫) কে। বিয়ের পর সে প্রবাসে চলে যায়। সেখান থেকে অন্য মেয়ের সাথে সে পরক্রিয়ায় আসক্ত হয়ে পড়ে। এনিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্যের স”ষ্টি হয়। গত কিছু দিন পূর্বে স্বামী সাইদুর দেশে আসে। আসার পর ও স্ত্রীর সাথে নতুন করে বিরোধের স”ষ্টি হয়। এক পর্যায়ে স্ত্রী জেসমিন জানতে পারে স্বামী সাইদুর বালাগঞ্জ উপজেলার ওসমানীনগরের গোয়ালাবাজারে পার্শ্বের গ্রামের পূর্বের ভালবাসার প্রেমিকাকে বিয়ে করেছে। এ সংবাদ শোনে জেসমিন গতকাল মঙ্গলবার রাত ৭ টায় ঘরে থাকা হারপিক পান করে আত্মহত্যার চেষ্টা চালায়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। ঘটনার সত্যতা জানতে চাইলে জেসমিন আক্তারের ভাই মোঃ ফুল মিয়া বলেন, তার বোন জেসমিন আক্তার স্বামী দ্বিতীয় বিয়ে করেছে শোনে তার সাথে অভিমান করে হারপিক পান করে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply