1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:55 am

তফসিল ঘোষণার পর নবীগঞ্জ থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

Reporter
  • Updated Friday, November 23, 2018
  • 651

স্টাফ রিপোর্টার :: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নবীগঞ্জে মোটরসাইকেল মহড়া দিয়েছে থানা পুলিশ। গত বুধবার বিকেলে এ বিশেষ মহড়ায় পুলিশের প্রায় ২৫টি মোটরসাইকেলে থানার প্রায় অর্ধ শতাধিক পুলিশ সদস্য অংশ নেন। মোটর সাইকেল মহড়াটি শহরের
প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিশেষ করে পৌর শহরের ইনাতগঞ্জ রোড, হবিগঞ্জ রোড, শেরপুর রোড প্রদক্ষিণ করে। নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল হোসেন জানান, যে কোনও ধরণের অনাকাংখিত ঘটনা এড়িয়ে আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ বিশেষ মোটরসাইকেল মহড়ার আয়োজন করা হয়। আইনশৃংখলা বাহিনী যে সার্বণিক সজাগ রয়েছে তা মহড়ার মাধ্যমে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD