1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:39 pm

নবীগঞ্জে বিষাক্ত সাপের কামড়ে যুবক আহত

Reporter
  • Updated Sunday, November 25, 2018
  • 581

মাহমুদা আক্তার :: নবীগঞ্জে বিষাক্ত সাপের কামড়ে জাহাঙ্গীর হোসেন (১৮) নামের যুবক আহত হয়েছে। বিষাক্রান্ত অবস্থায় তাকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার সুত্রে প্রকাশ, ওই উপজেলার কুর্শি ইউনিয়নের সাদুল্লাপুর গ্রামের মোঃ লাল উদ্দিনের পুত্র জাহাঙ্গীর হোসেন (১৮) কে গতকাল শনিবার বিকেলে একটি বিষাক্ত সাপে কামড় দেয়। এতে সে ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে পেলে। পরিবারের লোকজন তাকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। রাত ৮টা পর্যন্ত তার জ্ঞান ফিরেনি বলে সুত্রে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD