1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:00 am

শায়েস্তাগঞ্জে অনৈতিক কাজের অভিযোগে দেবর-ভাবি আটক

Reporter
  • Updated Sunday, November 25, 2018
  • 659

জুয়েল চৌধুরী :: শায়েস্তাগঞ্জ বড়চর লম্বা হাটি এলাকায় অনৈতিক কাজের অভিযোগে দেবর-ভাবিকে আটক করেছে জনতা। পরে তাদেরকে উত্তম মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। আটকরা হল ওই গ্রামের আজগর আলীর কন্যা রুজিনা বেগম (২০) ও একই এলাকার কদর আলীর পুত্র ফয়সল মিয়া (২০)। পুলিশ সূত্রে জানা যায়, রুজিনার স্বামী মামুন মিয়া ওমান প্রবাসী। এদিকে, স্বামীর অনুপস্থিতিতে রুজিনা দেবর ফয়সলের সাথে পরকিয়া প্রেমে আসক্ত হয়ে উঠে। প্রায়ই তারা গোপন অভিসারে মিলিত হত। স্থানীয় লোকজন আচ করতে পেরে উৎপেতে থাকে। গত শুক্রবার রাতে তারা আবারও গোপন অভিসারে মিলিত হলে লোকজন তাদের ধরে শায়েস্তাগঞ্জ থানায় সোপর্দ করে। এদিকে রুজিনা ও ফয়সল জানায়, রুজিনার স্বামী বিদেশ থাকায় তাদের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। তারা কোন অনৈতিক কাজে করেনি। তারা একে অপরকে ভালবাসে। শায়েস্তাগঞ্জ থানার ওসি আনিছুর রহমান জানান, সমাধান না হওয়ায় গতকাল শনিবার বিকেলে পুলিশ বাদী হয়ে মামলা দিয়ে তাদেরকে কোর্টে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD