1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:00 am

বানিয়াচংয়ে বিষপানে এক স্কুল ছাত্রের মৃত্যু

Reporter
  • Updated Sunday, November 25, 2018
  • 573

জুয়েল চৌধুরী :: বানিয়াচং উপজেলার তাজপুর গ্রামে মায়ের সাথে অভিমান করে আবির মিয়া (১২) নামে এক স্কুল ছাত্রের বিষপানে মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের সরাজ মিয়ার পুত্র। লাশের পাশে থাকা আবিরের চাচা আমিনুর রহমান জানান, গতকাল শনিবার সকাল ৯টায় সে স্কুলে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। এ সময় তার মা গরু নিয়ে মাঠে যেতে বলে। এতে সে মায়ের সাথে অভিমান করে বিষপান করে ছটফট করতে থাকে। পরিবারের লোকজন দেখতে পেয়ে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসে। সকাল ১১টার দিকে শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আবির মারা যায়। এদিকে, ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত ওই ওয়ার্ডে আবিরের লাশ পড়তে থাকে। স্বজনরা তার লাশের পাশে আহাজারি করে। এ ব্যাপারে তার চাচা আমিনুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশ কেইস বিধায় লাশ দিচ্ছে না। দায়িত্বপ্রাপ্ত নার্স জানান, আমরা যথা সময়ে মৃত্যুর কাগজপত্র থানায় পাঠিয়েছি। কিন্তু পুলিশ কোন ব্যবস্থা নেয়নি। এ নিয়ে আমরা সমস্যায় আছি। অপরদিকে সদর থানার ডিউটি অফিসার জানান, কাগজপত্র পেয়েছি। পুলিশ ব্যবস্থা নেবে। এদিকে, শিশু ওয়ার্ডে লাশ পড়ে থাকায় শিশুদের মধ্যে ভয় ও আতঙ্ক বিরাজ করছে। অন্যদিকে লাশ দুর্গন্ধ ছড়াচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD