1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:58 am

নির্বাচনী এলাকায় ফিরলেন শাহ্ নেওয়াজ মিলাদ গাজী

Reporter
  • Updated Wednesday, November 28, 2018
  • 623

রাকিল হোসেন :: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ আসনে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্ব›িদ্বতা করবেন সাবেক মন্ত্রী, আওয়ামীলীগগের বর্ষীয়ান নেতা প্রয়াত আলহাজ্ব দেওয়ান ফরিদ গাজীর পুত্র দেওয়ান শাহ নেওয়াজ মিলাদ গাজী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে দলীয় মনোনয়ন দেয়ার পর গতকাল মঙ্গলবার তিনি সড়ক পথে ঢাকা থেকে নবীগঞ্জ-বাহুবল নির্বাচনী এলাকায় আসেন। বিকেল ৪টার মিলাদ গাজী নবীগঞ্জ উপজেলার বাহুবলের সীমান্তবর্তী পানিউমদা বাজারে এসে পৌছলে পূর্ব থেকে অপেক্ষমান দুই উপজেলার আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় নৌকা নৌকা শ্লোগানে পুরো এলাকা মুখোঁরিত হয়ে উঠে। পরে প্রায় শতাধিক মটর সাইকেল বহর নিয়ে দেবপাড়া বাজারে গিয়ে পথসভায় মিলিত হন। এ সময় দলীয় নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার শত শত লোকজন উপস্থিত ছিলেন। এ সময় শাহনেওয়াজ মিলাদ গাজী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত অনুযায়ী দশম সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাহার করেছিলাম। আমি আশাবাদী ছিলাম, প্রধানমন্ত্রী আমাকে মুল্যায়ন করবেন। তারই প্রতিফলন ঘটলো। নেত্রী আমাকে নৌকা প্রতীক দিয়ে নির্বাচন করার সুযোগ দিয়েছেন। এ জন্য প্রধানমন্ত্রীসহ মনোনয়ন বোর্ডের সবার প্রতি আমি কৃতজ্ঞ। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ আজ সমৃদ্ধির পথে। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে নৌকার বিজয় নিশ্চিত করতে তিনি দলীয় নেতাকর্মীদের আহবান জানান। পাশিাপাশি নবীগঞ্জ-বাহুবলবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন। এ সময় বক্তব্য রাখেন, সিলেট মহানগর আওয়ামীলীগ নেতা শাহ কয়েছ গাজী, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, সুন্দর আলী, আহমদ আজাদ, তৌফিক আহমদ, আব্দুল মুকিত, অনু আহমেদ, নুরুজ্জামান প্রমূখ। পরে তিনি সিলেট পৌছে তাহার বাবা সাবেক মন্ত্রী প্রয়াত আলহাজ্ব দেওয়ান ফরিদ গাজীর কবর জেয়ারত করেন। এ সময় তিনি হযরত শাহজালাল (র:) ও হযরত শাহপরান (র:) মাজার জিয়ারত শেষে রাতেই নবীগঞ্জ ফিরেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD