1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:07 am

লাখাইয়ে দু’পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত, আহত ২০

Reporter
  • Updated Wednesday, November 28, 2018
  • 717

সংবাদদাতা :: লাখাই উপজেলার স্বজনগ্রামে দু’পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে। আহত হয়েছে ২০ জন। নিহত ইকবাল মিয়া কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম থানার শরীফপুর গ্রামের মঞ্জুর আলীর ছেলে। লাখাই থানার ওসি এমরান হোসেন জানান, ওই গ্রামের এনায়েত হোসেনের সঙ্গে প্রতিবেশি মারাজ মিয়ার আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে গতকাল মঙ্গলবার দুপুরে কথা কাটাকাটির হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ২০ জন আহত হয়। পুলিশ খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে ২০ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। আহতদের হাসপাতালে নিলে এদের মধ্যে এক যুবক নিহত হয়। এ ঘটনায় ১০ দাঙ্গাবাজকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এদিকে, সন্ধ্যায় এসআই জহিরুল ইসলাম লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করেন। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পুলিশ অভিযান চালিয়ে ১০ দাঙ্গাবাজকে আটক করেছে। ওসি আরও জানান, অন্যান্যদের ধরতেও অভিযান অব্যাহত আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD