1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:39 am

হবিগঞ্জ-১ আসনে শেখ সুজাত দলীয় মনোনয়ন পাওয়ায় নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উচ্ছাস

Reporter
  • Updated Thursday, November 29, 2018
  • 743

মোঃ আলী আরজদ :: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন লাভ করে গতকাল দুপুরে নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের নিকট মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সহ-সভাপতি সাবেক এমপি আলহাজ্ব শেখ সুজাত মিয়া। এ সময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চৌধুরী সেফু, সাংগঠনিক সম্পাদক শিহাব আহমদ চৌধুরী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক যুবরাজ গোপ। গত মঙ্গলবার রাতে বিএনপির মনোনয়নের একক চিঠি পান সাবেক এমপি আলহাজ্ব শেখ সুজাত মিয়া। তার মনোনয়ন লাভে দলীয় নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উচ্ছাস সৃষ্টি হয়েছে। সাবেক এমপি শেখ সুজাতের মনোনয়নে এ আসনে ধানের শীষের বিজয়কে ত্বরাণি¦ত করবে বলে নেতা কর্মীরা আশাবাদ ব্যক্ত করেন। দলের সর্বোচ্চ ফোরামের প্রতি তারা কৃতজ্ঞতা জানিয়ে বলেন শেখ সুজাতকে মনোনয়ন দিয়ে কেন্দ্র সঠিক সিদ্ধান্ত নিয়েছে। এ ব্যাপারে নবীগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী বলেন বিগত সিকি শতাব্দি ধরে নিরলস পরিশ্রম করে তিনি বিএনপিকে সংগঠিত করার মাধ্যমে নবীগঞ্জ-বাহুবল নির্বাচনী এলাকাকে বিএনপির দূর্গে পরিণত করেছেন। তিনি আরও বলেন এ আসনে ত্যাগী নেতা আলহাজ্ব শেখ সুজাতের কোনই বিকল্প নেই। এলাকার মানুষ অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন শেখ সুজাতকে ধানের শীষ প্রতীকে বিজয়ী করে এ আসনটি দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে উপহার দিতে। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চৌধুরী সেফু বলেন ১৯৯১ সালে নবীগঞ্জ-বাহুবল নির্বাচনী এলাকায় বিএনপির ভোট ছিল প্রায় ১৩ হাজার সেখান থেকে দলকে টেনে এনে সু-সংগঠিত করে ২০১১ সালের উপ-নির্বাচনে বিপুল ভোটে এমপি নির্বাচিত হয়ে তিনি সারা দেশে আলোচনার কেন্দ্র বিন্দুতে পরিনত হন।  এবার সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হলে নবীগঞ্জ-বাহুবল এলাকায় সাবেক এমপি শেখ সুজাত মিয়া বিপুল ভোটে বিজয়ী হবেন বলে তিনি দূঢ় আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD