1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:39 am

নবীগঞ্জ-বাহুবল আসনের সাবেক এমপি আব্দুল মোছাব্বির আর নেই

Reporter
  • Updated Thursday, November 29, 2018
  • 588

আজ ৩ স্থানে জানাযার নামাজ শেষে দাফন করা হবে

আলী হাছান লিটন :: হবিগঞ্জ জেলা পরিষদ মেম্বার্স এসোসিয়েশন এর সভাপতি ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এড. সুলতান মাহমুদের পিতা নবীগঞ্জ-বাহুবল আসনের সাবেক এমপি এডভোকেট মোঃ আব্দুল মোছাব্বির (৮০) আর নেই..ইন্নালিল্লাহি—রাজিউন। তিনি গতকাল বুধবার দুপুর সাড়ে ১২ টার সময় হবিগঞ্জ শহরের নিজ বাসভবনে শেষ নিঃস্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র ৫ কন্যা সন্তান, নাতী নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের প্রথম জানাযার নামাজ আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় হবিগঞ্জ জজকোর্ট প্রাঙ্গঁনে, দ্বিতীয় জানাযার নামাজ দুপুর ২ টায় নবীগঞ্জ শহরতলীর টেকাদিঘির মাঠে ও তৃতীয় জানাযার নামাজ মরহুমের জন্মস্থান কালিয়ারভাঁঙ্গা ইউনিয়নের শ্রীমতপুর গ্রামে বিকেল সাড়ে ৪ টায় অনুুিষ্ঠত হবে। উল্লেখ্য যে, সাবেক এমপি মরহুম মোঃ আব্দুল মোছাব্বির ১৯৮৮ সনে হবিগঞ্জ ১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে জাসদের মনোনীত সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং হবিগঞ্জ এডভোকেট সমিতির  সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এবং নবীগঞ্জ ডিগ্রী কলেজের গভর্ণিং বডির সাবেক সভাপতির দায়িত্ব সুনামের সহিত পালন করেন। এছাড়াও তিনি হবিগঞ্জ আওয়ামী আইনজীবি পরিষদের সভাপতি ও হবিগঞ্জ রেডক্রিসেন্টের আজীবন সদস্যসহ হবিগঞ্জের বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD