1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:39 am

নবীগঞ্জে জুয়ারীদের হামলায় সংবাদকর্মী জসিম গুরুতর আহত

Reporter
  • Updated Saturday, December 1, 2018
  • 568

স্টাফ রিপোর্টার :: নবীগঞ্জে জসিম তালুকদার (২৩) নামের এক সংবাদকর্মীর ওপর হামলা চালিয়েছে একদলভূক্ত জুয়ারীরা। হামলায় তার শরীরের বিভিন্ন স্থানে ক্ষত-বিক্ষত এবং একটি হাত ভেঙ্গে গেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে উপজেলার পানিউমদা ইউনিয়নের ভরগাঁও গাজীর মোকাম নামক স্থানে। গুরুতর আহত অবস্থায় তাকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত ওই গ্রামের জুলফু মিয়ার পুত্র জসিম তালুকদার স্থানীয় দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার স্টাফ রিপোর্টার ও বৃন্দাবন কলেজের অনার্স ৪র্থ বর্ষের ছাত্র।  নবীগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন জসিম এ প্রতিনিধিকে জানায়, গত বৃহস্পতিবার বিকেলে ভরগাঁও গাজীর মোকামের পাশের একটি একটি দোকানের সামনে বসে ওই গ্রামের নূর হোসেন, ইমন মিয়া, তালুক মিয়া, আকলু মিয়াগং মিলে একজোট হয়ে জুয়া খেলছিল। এ সময় সে মোবাইল হাতে নিয়ে তাদের পাশ দিয়ে যাচ্ছিল। এতে জুয়ারীরা সন্দেহ করে হয়তো তাদের ছবি তুলেছে এবং তাকে উদ্দেশ্য করে গালিগালাজ করে। জসিম জুয়া খেলার প্রতিবাদ করতে কিছু তর্কবিতক হয়। এ ঘটনার জের ধরে গতকাল শুক্রবার দুপুরে জসিম রাস্তা দিয়ে যাওয়ার সময় কোন কিছু বুঝার আগেই তাকে ঝাপটে ধরে উল্লেখিত জুয়ারীদের সাথে থাকা ছুরি দিয়ে উপর্যুপরি কুপিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে ক্ষত বিক্ষত করে এবং কাঠের রুইল দিয়ে পিঠিয়ে বাম হাত ভেঙ্গে ফেলে। তার শোর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। এ ঘটনার খবর পেয়ে তাৎক্ষনিক তার খোঁজ খবর নিতে হাসপাতালে ছুটে যান দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম মিয়া তালুকদার, বার্তা সম্পাদক ও বাংলা টিভির প্রতিনিধি মতিউর রহমান মুন্না, দৈনিক প্রতিদিনের সংবাদ ও জালালাবাদ পত্রিকার প্রতিনিধি শাহ সুলতান আহমেদ, সময়ের স্টাফ রিপোর্টার আলী হাসান লিটনসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিক বৃন্দ। তারা এ ঘটনার নিন্দা জানিয়ে হামলাকারীদের দ্রæত গ্রেফতারের জন্য প্রশাসনের প্রতি আহবান জানান। এ ঘটনায় নবীগঞ্জ থানায় অভিযোগ দেওয়া হয়েছে। এ ব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনর্চাজ মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, অভিযোগ পেয়েছেন। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD