
সংবাদদাতা :: নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়ন জাতীয় পার্টির উদ্যেগে মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন জাপার সভাপতি আব্দুল হান্নান চৌধুরী চান মিয়া। সাধারন সম্পাদক ফারুক আহমদের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা জাপার সদস্য সচিব মোঃ এমরান মিয়া। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা জাতীয় যুবসংহতির সাবেক সভাপতি মোঃ সরওয়ার শিকদার। এতে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, ইউনিয়ন জাপার সহ-সভাপতি শাহনুর আলী, তজমুল আলী, আব্দুল কাদির, হাজী ইসলাম উদ্দিন, ফজল মিয়া, মাসুক মিয়া, ১নং ওয়ার্ড জাপার সভাপতি খালেদ মিয়া, ২নং জাপার সাধারন সম্পাদক ক্বারী মুক্তার আলী, ৩নং ওয়ার্ড জাপার সহ-সভাপতি ফহজলুল হক, ৪নং ওয়ার্ড জাপার সভাপতি রিয়াজ উদ্দিন, সাধারন সম্পাদক লেবু মিয়া প্রমুখ। উক্ত সভায় নেতাকর্মীরা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এম এ মুনিম চৌধুরী বাবু এমপি’র প্রতি পুর্ণ সমর্থন ব্যক্ত করা হয়। এবং সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী করার প্রত্যয় ঘোষনা দেয়া হয়।
Designed by: Sylhet Host BD
Leave a Reply