1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:57 am

নবীগঞ্জে নছিমন গাড়ির চাপায় প্রাণ গেল এক কলা ব্যবসায়ীর

Reporter
  • Updated Wednesday, December 5, 2018
  • 641

শাহ সুলতান আহমেদ :: নবীগঞ্জ উপজেলায় নছিমন গাড়ির চাপায় প্রাণ গেল এক গ্রাম্য কলা ব্যবসায়ীর। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গঁলবার সন্ধ্যা সাড়ে ৬ টায় ওই উপজেলার কাজিগঞ্জ-মার্কুলী সড়কের হলিমপুর নামক স্থানে। সুত্রে প্রকাশ, ওই সময় বড়ভাকৈর (পশ্চিম) ইউনিয়নের হলিমপুর গ্রামের মৃত উপেন্দ্র কুমারের পুত্র বিষ্ণপদ দাশ (৫০) স্থানীয় মার্কুলী বাজারের যাবার জন্য বাড়ি থেকে বের হন। রাস্তায় হাটার সময় তার পিছন দিকে থেকে মার্কুলী গামী নছিমন গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। আশ-পাশের লোকজন তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষনা করেন। নিহত বিষ্ণপদ দাশের  দুই পুত্র ও এক কন্যা সন্তান রয়েছে বলে জানা গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার মৃত দেহ নবীগঞ্জ হাসাপাতাল থেকে হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরনের প্রস্তÍতি চলছে। নবীগঞ্জ থানার ওসি ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD