1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:57 am

আউশকান্দিতে যুব সংহতির উদ্যোগে আতিকের সমর্থনে আলোচনা সভা

Reporter
  • Updated Thursday, December 6, 2018
  • 611

প্রেস বিজ্ঞপ্তি :: হবিগঞ্জ ১ নবীগঞ্জ-বাহুবল আসনে মহাজোটের প্রার্থী হিসেবে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সভাপতি শিল্পপতি আলহাজ্ব আতিকুর রহমান আতিকের সর্মথনে আউশকান্দি ইউনিয়ন জাতীয় যুব সংহতির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেল আউশকান্দি হীরাগঞ্জ বাজারে এক সভা অনুষ্ঠিত হয়। আউশকান্দি ইউপি জাতীয় যুব সংহতির আহবায়ক ফকির ফজলু মিয়ার সভাপতিত্বে ও জাতীয় যুব সংহতির সাবেক সভাপতি হেলাল আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীগঞ্জ পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মুরাদ আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সাবেক যুগ্ম সাধারাণ সম্পাদক কাজী আব্দুল বাছিত, নবীগঞ্জ উপজেলা যুব সংহতির সাবেক যুগ্ম আহবায়ক মুক্তার হোসেন, জাপা নেতা লেচু মিয়া, মদরিছ মিয়া, আফতাব আলী, এলাইছ চৌধুরী । অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন দেবপাড়া ইউপি জাতীয় যুব সংহতির আহবায়ক হারুণ বখত, আউশকান্দি ইউপি জাতীয় যুব সংহতির যুগ্ম আহবায়ক শাহ আকবর আলী ও ইকবাল হোসেন, যুব সংহতি নেতা রেজাউল ইসলাম,আতাউর রহমান প্রমুখ। সভায় বক্তারা পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের মনোনীত প্রার্থীকে জয়যুক্ত করার লক্ষ্যে সবাইকে এক হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD