1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:00 am

লাখাইয়ে এমপি আবু জাহিরকে ৩ সহশ্রাধিক নারীর সমর্থন

Reporter
  • Updated Thursday, December 6, 2018
  • 631

লাখাই প্রতিনিধি :: লাখাই উপজেলার ১নং লাখাই ইউনিয়নের ৩ সহশ্রাধিক নারী হাত তুলে এমপি আবু জাহিরকে সমর্থন জানিয়েছেন। মহান বিজয় দিবস উপলক্ষে গতকাল বুধবার বিকেলে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে মহিলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তারা এই সমর্থন জানান। আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তৃতায় জেলা মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি আলেয়া জাহির বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নৌকার মাধ্যমে আমরা পেয়েছিলাম মহান স্বাধীনতা। এই নৌকায় ভোট দেয়ায় ফলে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে পেয়েছি উন্নয়নশীল বাংলাদেশ। আগামীতেও নৌকায় ভোট দিলে আমরা উন্নত এবং সমৃদ্ধ বাংলাদেশে উন্নীত হব ইনশাল্লাহ। বিশেষ করে নারীদের উন্নয়নে আওয়ামী লীগ সরকারের অবদান অনস্বীকার্য। তিনি আরো বলেন, বিগত ১০টি বছর এডভোকেট মোঃ আবু জাহির আপনাদের জন্য দিনরাত পরিশ্রম করে করেছেন। বিনিময়ে আপনারা পেয়েছেন অভাবনীয় সকল উন্নয়ন। তার উন্নয়ন কর্মকান্ড স্বার্থক হয়েছে আজকে আপনাদের উপস্থিতির মধ্য দিয়ে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নিবাচনেও এমপি আবু জাহিরকে নৌকায় ভোট দেয়ার আহবান জানান তিনি। এ সময় উপস্থিত ৩ সহশ্রাধিক নারী হাত তুলে এমপি আবু জাহিরকে সমর্থন জানান এবং আগামীতেও তাকে বিজয়ী করার অঙ্গীকার ব্যক্ত করেন। ইউনিয়ন মহিলা আওয়ামী লীগ নেত্রী পেশোয়ারা বেগমের সভাপতিত্বে ও জেলা মহিলা শ্রমিক লীগের সভাপতি রেবা চৌধুরীর পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি আলেয়া জাহির, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমত আরা জলি, শাহানার চৌধুরী, জেলা যুব মহিলা লীগের সভাপতি মেহের”ন নেছা মজু, সদর উপজেলা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম, জেলা পরিষদ সদস্য সালেহা বেগম চৌধুরী, যুব মহিলা লীগের সহ সভাপতি তাহমিনা বেগম, খুদেজা বেগম, মোড়াকরি ইউনিয়ন মহিলা আওয়ামী লীগ নেত্রী আলেয়া মুজাহিদ, মহিলা মেম্বার শোভা রানী দাশ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD