1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:14 am

মাধবপুরে নারীসহ দুই মাদক বিক্রেতা আটক

Reporter
  • Updated Thursday, December 6, 2018
  • 667

মাধবপুর প্রতিনিধি :: মাধবপুরে নারীসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতর। গতকাল বুধবার সকালে উপজেলার জগদীশপুর তেমুনিয়ার মুক্তিযোদ্ধা চত্বর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হল মাধবপুর উপজেলার চাইয়াল গ্রামের আব্দুল হামিদের ছেলে হৃদয় মিয়া ওরফে স্বপন (১৮) ও একই উপজেলার উত্তর সুরমা সুলতানপুর গ্রামের সাধন দাসের স্ত্রী অঞ্জনা দাস (৪০)। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিদর্শক (এসআই) সিদ্দিকুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ১০ পিস ইয়াবা ও গাঁজাসহ ওই দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD