
স্টাফ রিপোর্টার :: নবীগঞ্জে ইসলামী ব্যাংক এর ঋণ খেলাপি মামলায় ৪ বছরের সাজাপ্রাপ্ত আসামী আফতাব মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধায় নবীগঞ্জ শহরের শেরপুর রোডস্থ একটি ভাড়াটিয়া বাসা থেকে তাকে গ্রেফতার করে থানা পুলিশ। সে উপজেলার গহরপুর গ্রামের মৃত মফিজ উল্লার পুত্র ও মেসার্স হোসেন টেডার্স এর স্বত্তাধীকারী। জানা যায়, আফতাব মিয়া ইসলামী ব্যাংক নবীগঞ্জ শাখা থেকে ঋণ গ্রহন করে সময় মতো পরিশোধ না করায় ব্যাংক কর্তৃপক্ষ তার বিরুদ্ধে একে একে ৪টি মামলা দায়ের করে। ৪ টি মামলায়ই সে ওয়ারেন্টভ‚ক্ত আসাসী হিসেবে পালিয়ে বেড়ায়। পতালক থাকায় একপর্যায়ে তাকে ৪ বছরের সাজা প্রদান করেন বিজ্ঞ আদালত। গতকাল বৃহস্পতিবার সন্ধায় গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার এসআই সাইফুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply