
স্টাফ রিপোর্টার :: নবীগঞ্জে হত্যা ও চুরির মামলার পলতাক আসামী ইসমাইল মিয়া (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সন্ধায় উপজেলার সাকোয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ওই গ্রামের মৃত আব্দুল জব্বারের পুত্র। পুলিশ সূত্রে জানা যায়, নবীগঞ্জ থানার জি.আর- ১৪৩/১২ (হত্যা) ও জি.আর- ১৯/১০ (চুরি) মামলার ওয়াটেন্টভূক্ত আসামী ইসমাইল মিয়া দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়াচ্ছিল। গতকাল শুক্রবার সন্ধা সাড়ে ৭ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার এস আই মাজহারুল ইসলাম ও এএসআই সামছুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply