1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:04 pm

মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন অধ্যাপক আব্দুল হান্নান

Reporter
  • Updated Monday, December 10, 2018
  • 736

সংবাদদাতা :: হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের স্বতন্ত্র প্রার্থী বিশিষ্ট সমাজসেবক অধ্যপক আব্দুল হান্নান মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। গতকাল রোববার বিকেলে তিনি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করেন। এ প্রসঙ্গে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোষ্টে বলেন, ‘সম্মানীত নবীগঞ্জ-বাহুবলবাসী আসসালামু আলাইকুম/আদাব, নবীগঞ্জ-বাহুবলের সার্বিক নির্বাচনী পরিস্থিতি বিবেচনায় আমার মনোনয়নপত্র প্রত্যাহার করলাম। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করতে গিয়ে সম্মানীত এলাকাবাসীসহ দেশ- বিদেশের সকল আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, শুভাকাঙ্খী, শুভানুধ্যায়ী যারা আমাকে উৎসাহ-উদ্দীপনা ও মানসিক সমর্থন দিয়ে সহযোগিতা করে ঋণী করেছেন সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করতে গিয়ে সমর্থনযুক্ত তালিকায় প্রায় চার হাজার সম্মানিত ভোটার স্বাক্ষর দিয়ে আমাকে যে আন্তরিক সহযোগিতা করেছেন তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি প্রবাসে থেকেও আপনাদের সন্তান হিসেবে মাটি ও মানুষের টানে ব্যক্তিগত উদ্যোগের পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের মাধ্যমে নবীগঞ্জ-বাহুবলের শিক্ষার উন্নয়নসহ সার্বিক উন্নয়নে আপনাদের সহযোগিতা নিয়ে আমার সাধ্যমত অংশগ্রহণ করার চেষ্ঠা করছি। ইনশাল্লাহ্ ভবিষ্যতেও প্রবাস জীবনের মায়া ত্যাগ করে বাকী জীবনের বেশীরভাগ সময় নবীগঞ্জ-বাহুবলের সর্বস্তরের মানুষের পাশে থেকে অত্র এলাকার সার্বিক উন্নয়নে ভূমিকা রাখার চেষ্ঠা করব। সেজন্য সব সময় আপনাদের দোয়া ও সহযোগিতা একান্তভাবে কাম্য। সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD