1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:15 am

মাধবপুরে মোটরসাইকেলে গাঁজা পাচারকালে এক যুবক আটক

Reporter
  • Updated Friday, December 14, 2018
  • 552

মাধবপুর প্রতিনিধি :: মাধবপুরে মোটরসাইকেলে গাঁজা পাচার কালে হোসাইন মিয়া(৩২) নামের এক যুবক পুলিশের হাতে আটক হয়েছে। পুলিশ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে তেলিয়াপাড়া পুলিশ ফাড়ির এস আই মোবারক হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে গতকাল বুধবার বিকাল সাড়ে ৪টায় সুরমা চা বাগানের ১০নং বস্তি এলাকায় অভিযান পরিচালনা করে ৩কেজি গাঁজাসহ উপজেলার বেজুড়া গ্রামের হাজী আসাদ উল্লার ছেলে হোসাইন মিয়া কে আটক করে। এসময় তার ব্যবহৃত মোটরসাইকেলে পিছনে বাধা গাঁজার প্যাকেট গুলো জব্দ করা হয়। এ ব্যাপারে এসআই মোবারক হোসেন বাদী হয়ে মাধবপুর থানায় হোসাইনকে আসামী করে মাদক আইনে মামলা রুজু করা হবে বলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) চন্দন কমার চক্রবর্তি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD