1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:58 am

হবিগঞ্জে এক সবজি বিক্রেতাকে কুপিয়ে আহত করে সর্বস্ব লুট

Reporter
  • Updated Tuesday, December 18, 2018
  • 567

নিজস্ব প্রতিনিধি :: হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের ছরিপুর গ্রামের সড়কে আলমাছ মিয়া (৪৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে আহত করে সর্বস্ব লুট করে নিয়ে গেছে একদল দুর্বৃত্ত। গুরুত্বর আহত অবস্থায় তাকে সদর হাসপাতাল ভর্তি করা হয়। সে ওই এলাকার আব্দুন নূরের পুত্র। জানা যায়, আলমাছ মিয়া পেশায় সবজি ব্যবসায়ী। গত রবিবার ভোর রাতে পাইকারী বাজার থেকে সবজি কেনার জন্য টাকা পয়সা নিয়ে টমটম যোগে রওয়ানা হয়। গাড়িটি কিছু দূর এগিয়ে গেলে আহাদ মিয়া ও জসিম মিয়াসহ কয়েকজন ব্যক্তি টমটমের গতিরোধ করে। এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ক্ষত-বিক্ষত করে টাকা পয়সা ছিনিয়ে নেয়। পরে তার শোর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে সদর হাসপাতালে এনে ভর্তি করায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD