1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:04 pm

ধানের শীষকে বিজয়ী করে মানুষ সুশাসন প্রতিষ্ঠা করতে চায়- জি.কে গউছ

Reporter
  • Updated Tuesday, December 18, 2018
  • 622

স্টাফ রিপোর্টার :: হবিগঞ্জ-৩ (সদর, লাখাই ও শায়েস্থাগঞ্জ) আসনে বিএনপি মনোনীত জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব জি.কে গউছ বলেছেন জনগণ এখন জাগ্রত হয়ে উঠেছে। জনগণের জানমাল নিয়ে যারা ছিনিমিনি খেলছে, বন্দুকের নাল দিয়ে যারা জনগণকে শাসন করছে, তাদের কাছ থেকে মানুষ মুক্তি চায়। ধানের শীষকে বিজয়ী করে মানুষ সুশাসন প্রতিষ্ঠা করতে চায়। বাংলাদেশের মানুষ স্বাধীন হতে চায়, অপশাসন থেকে মুক্তি চায়, জানমালের নিরাপত্তা চায়, ইজ্জত আব্র হেফাজত করতে চায়, নিজের অধিকার রক্ষা করতে চায়, আওয়ামী দুঃশাসন থেকে মুকি চায়। আগামী ৩০ তারিখ ধানের শীষে ভোট দিয়ে জনগণ তাদের অধিকার প্রতিষ্ঠা করতে ঐক্যবদ্ধ হয়েছে। তিনি গতকাল সোমবার বিকালে হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের নিতাইচক গ্রামে ধানের শীষের সমর্থনে অনুষ্ঠিত এক জনসভায় এসব কথা বলেন। তিনি বলেন সকল অপশক্তির বিরুদ্ধে জনগণ রুখে দাড়াবে। তিনি একটি ভোট দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির পথ সুঘম করতে ভোটারদের প্রতি আহŸান জানান। এর আগে তিনি নিজামপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে দলীয় নেতাকর্মীদের নিয়ে দিনভর গণসংযোগ করেন। পরে নিতাইচক, সুকড়িপাড়া, নিজামপুর, সৈয়দপুর, বাগনীপাড়া, পাইকপাড়া গ্রামে পথসভা অনুষ্ঠিত হয়। বিএনপি নেতা আব্দুল হামিদ মাষ্টারের সভাপতিত্বে ও যুবদল নেতা সৈয়দ আশিক মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট মুরুব্বি ফুল মিয়া, আলাই সরদার, জেলা বিএনপি নেতা এড. এস এম আলী আজগর, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহŸায়ক আজিজুর রহমান কাজল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জালাল আহমেদ, জেলা ছাত্রদলের সাবেক আহŸায়ক তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক এড. ফাতেমা ইয়াসমিন, জেলা ছাত্রদলের সভাপতি এমদাদুল হক ইমরান, সাধারণ সম্পাদক রুবেল আহমেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শাহ রাজীব আহমেদ রিংগন, জেলা মহিলাদলের যুগ্ম সাধারণ সম্পাদক নুরজাহান বেগম, সাংগঠনিক সম্পাদক সৈয়দা লাভলী সুলতানা প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD