1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:00 am

লাখাইয়ে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ আহত ২৫

Reporter
  • Updated Wednesday, December 19, 2018
  • 544

জুয়েল চৌধুরী :: লাখাই উপজেলার বোমাপুর গ্রামে পানির ড্রেন খননকে কেন্দ্র করে দুই দল লোকের সংঘর্ষে মহিলাসহ ২৫ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় ৮ জনকে সদর হাসপতালে ভর্তি অন্যান্যদের লাখাই স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। গতকাল মঙ্গলবার সকাল ৮টায় এ ঘটনাটি ঘটে। আহতরা জানায়, ওই গ্রামের মরম আলীর সাথে জজ মিয়ার জমি নিয়ে পূর্ব বিরোধ চলে আসছিল। গতকাল ওই সময় বিরোধপূর্ণ ভূমিতে ড্রেন খনন করতে গেলে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। গুরুতর আহত অবস্থায় শফিকুল ইসলম, এনামুল হক সায়েম, শফিকুল মিয়া, আক্তার মিয়া, ওয়াহাব মিয়া, মোতালিব মিয়া, শিরু মিয়া, জয়বাহার, ফারুক মিয়া, ইয়াছির মিয়াকে সদও হাসপাতালে ভর্তি করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD