1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:29 am

নৌকাই পারে দেশের উন্নয়ন ও শান্তি দিতে- এড. মাহবুব আলী

Reporter
  • Updated Wednesday, December 19, 2018
  • 549

চুনারুঘাট প্রতিনিধি :: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ আসনের চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদে ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজিত নৌকা মার্কা সমর্থনের জনসভায় বাংলাদেশ আওয়ামীলীগ মনোনিত প্রার্থী এড. মাহবুব আলী বলেছেন, বাংলাদেশের ভাগ্যেন্নয়ন ও দেশের মানুষের শান্তির প্রতীক হলো নৌকা। এই নৌকা প্রতীকই পারে দেশের উন্নয়নের সর্বোচ্চ জায়গায় নিতে। এই জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে নৌকায় ভোট দিতে হবে। উপজেলার আমুরোড বাজারের বাংলাদেশ আওয়ামীলীগ আহম্মদাবাদ ইউনিয়ন শাখা কার্যালয় প্রাঙ্গনে গত সোমবার রাত ৮টায় অত্র ইউনিয়ন আওয়ামীলীগ সেক্রেটারী প্রফেসর আবু নাসের ও সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজানের যৌথ সঞ্চালনায় এবং ইউনিয়ন আওয়ামীলী সভাপতি আধ্যক্ষ আলাউদ্দিন মাষ্ঠারের সভাপতিত্বে প্রধান অতিথি এড. মাহবুব আলী অঙ্গীকার করে বলেন, আওয়ামীলীগ ক্ষমতায় এলে প্রতিটি গ্রামকে শহর করা হবে, বাল্লা স্থলবন্দর হবে, ইকোনমিক জোন হবে, চুনারুঘাট টু বাল্লা রেললাইন চালু হবে ও শিক্ষা ব্যবস্থার জন্য প্রত্যেকটি গুরুত্বপূর্ণ স্থানে কলেজ করা হবে। তিনি আরো বলেন, বিএনপি ক্ষমতায় আসলে কেউ শান্তিতে ব্যবসা-বাণিজ্য করতে পারবে না। মানুষ শান্তিতে থাকবে না। এই কারণেই নৌকায় ভোট দিলে আমরা সকলেই শান্তিতে থাকতে পারবো। আয়োজিত জনসভায় নৌকায় ভোট চেয়ে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু তাহের, চুনারুঘাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড. এম আকবর হোসেন জিতু, সহ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল লতিফ, উপজেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু, উপজেলা আওয়ামীলীগ যুগ্ন সম্পাদক আনোয়ার আলী, সাংগঠনিক সম্পাদক সজল দাস, সাবেক চেয়ারম্যান ওয়াহেদ আলী মাষ্টার ও জেলা, উপজেলা, ইউনিয়ন আওয়ামীলীগের সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ হাজার-হাজার নৌকা সমর্থনকারী উপস্থিত ছিলেন। এর পূর্বে উপজেলার নালুয়া আন্তঃ চা বাগান চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল প্রতিযোগীতা শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এড. মাহবুব আলী। এ সময় সফর সঙ্গী ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD