1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:00 am

শায়েস্তাগঞ্জে পিকআপ ভ্যান চাপায় এক ব্যক্তির মৃত্যু

Reporter
  • Updated Thursday, December 20, 2018
  • 569

জুয়েল চৌধুরী :: হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের কলিমনগর এলাকায় পিকআপ ভ্যানের চাপায় শাহেদ আলী (৪৫) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরও ৪ জন। গুরুতর আহত অবস্থায় তাদেরকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। নিহত ব্যক্তি শায়েস্থাগঞ্জ উপজেলার পশ্চিম চরহামুয়া গ্রামের মৃত সুন্দর আলীর পুত্র। গতকাল বুধবার সকাল ৮টায় দুর্ঘটনা ঘটে। জানা যায়, উল্লেখিত সময়ে হবিগঞ্জ শহর থেকে একটিপিকআপ ভ্যান শায়েস্থাগঞ্জের যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হয়। পথিমধ্যে কলিমনগর এলাকায় যাওয়া মাত্র নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে উঠে যায়। এতে ঘটনা স্থলেই শাহেদ আলীর মৃত্যু হয়। অন্য আহতদের মধ্যে দুলাল মিয়া (৪২), আব্দুল হাসিম (৫২), বিদ্যুৎ চৌধুরী (৩৪) কে সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ঘন্টাখানেক পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। আশঙ্কাজনক অবস্থায় হাসিম ও বিদ্যুৎকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD