1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:14 pm

আজ শনিবার সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী

Reporter
  • Updated Saturday, December 22, 2018
  • 599

সময় ডেস্ক :: নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার সিলেটে আসছেন। প্রধানমন্ত্রী আজ সকালে সিলেটে গিয়ে হজরত শাহজালাল (রহ.), হজরত শাহপরাণ (রহ.) ও হজরত গাজী বোরহান উদ্দিন (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। আওয়ামী লীগের দফতর সম্পাদক ড.আব্দুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার দুপুর আড়াইটায় সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনসভায় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতা এবং সিলেটের বিভিন্ন আসনে আওয়ামী লীগ ও মহাজোট মনোনীত প্রার্থীরা উপস্থিত থাকবেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সিলেটের নির্বাচনী প্রচারণা কার্যক্রমকে সার্বিকভাবে সফল করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD